নয়নজুলিতে উলটে গেল বাস! নিহত ২, আহত বহু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

নয়নজুলিতে উলটে গেল বাস! নিহত ২, আহত বহু


নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে বাস উল্টে নিহত হল মা ও ছেলে। আহত প্রায় ৩৫জন।সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুরে।  এদিন  তারকেশ্বর থেকে বন্দর যাওয়ার একটি  যাত্রীবাহী  বাস তারকেশ্বর থেকে আরামবাগ এর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময়ে গাড়ির সামনে একটি গরু চলে আসে বলে খবর। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে  নয়ানজুলিতে উল্টে যায় বাসটি।

স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় মৃতদের নাম রাকেশ প্রামাণি(৫) ও মা রূপা প্রামণিক। এই ঘটনায় আহতদের আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই ঘটনার জেরে রাস্তায় যানচলা চল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন আরামবাগের এসডিপিও ও আরামবাগ থানার বিরাট পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী আহতদের চিকিৎসার এবং তাদের পরিবারকে খবর দেয়ার ব্যবস্থা করে প্রশাসন থেকে। মৃত দুজনের দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠান হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করতে থাকে দুর্ঘটনাস্থল ও আরামবাগ হাসপাতালে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

No comments:

Post a Comment

Post Top Ad