খুলেছে জড়িয়ে ধরার দোকান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

খুলেছে জড়িয়ে ধরার দোকান!




নিঃসঙ্গ লাগছে? স্বজনদের কেউ নেই আশপাশে? মনটা বেশি খারাপ। মনে হচ্ছে, কেউ যদি একটু জড়িয়ে ধরত! কিছুক্ষণের জন্য হলেও ভরসা মেলে। যারা এমন ভাবেন, কিন্তু স্বজন বা প্রিয় মানুষটা নেই তাদের জন্য সুখবর। খুলেছে আলিঙ্গনের দোকান! আপনাকে কেউ পরম মমতায় জড়িয়ে ধরবে। আর এজন্য আপনাকে খরচ করতে হবে প্রতি ঘণ্টায় ৬০ ডলার!
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অরেগনের পোর্টল্যান্ডে ওই দোকান খোলা হয়েছে। দোকানের মালিক সামান্থা হেস একজন তরুণী।
কেবল জড়িয়ে ধরা নয়, চুলে বিলি কেটে দেওয়া হবে, হাতে রাখা হবে হাত।
এটা কেমন ধরনের পেশা? জানতে চাইলে সামান্থা হেস জানান, মানুষকে জড়িয়ে ধরার ব্যাপারটি দারুণ! আমি এক জায়গায় ছিলাম, সেখানে জড়িয়ে ধরার জন্য টাকা পাওয়া যেত। তখনই এ ভাবনা আসে। কেবল প্রাপ্তবয়ষ্ক নয় যে কেউ এখানে এসে নিতে পারবে আলিঙ্গনের উষ্ণতা।
‘কাডল আপ টু মি’ নামে একটি ওয়েবসাইটও খুলেছেন সামান্থা। তাঁর দোকান সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকবে। তবে এরইমধ্যে সাড়া ফেলেছে সামান্থার ব্যবসা। কাজ শুরু করার প্রথম সপ্তাহেই ১০ হাজার মেইল পেয়েছেন তিনি। অর্থাৎ প্রথম সপ্তাহেই ১০ হাজার মানুষ লাইন ধরেছে!

No comments:

Post a Comment

Post Top Ad