চাঁদনী, দিঘা:১১৬ বি জাতীয় সড়কের ওপর গুঁতোগুঁতি করা দুই ষাঁড়কে ধাক্কা দিয়ে মারল যাত্রীবাহী বাস।দিঘার অদূরে পল্লীভারতির কাছে ১১ টা নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি।বাসটি দিঘার দিক থেকে যাচ্ছিল।ঘটনাস্থলে মৃত্যু হয় একটি ষাঁড়ের।অন্যটিকে বাঁচাতে ডাকা হয় পশু চিকিৎসকদের। চিকিৎসা শুরুর একটু পরেই সেটিও মারা যায়। বাসটির দ্রুতগতির জন্য এবং রাস্তার দুধারে ইমারত সামগ্রী জড়ো করে রাখার ফলে দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিঘা মোহনা থানার পুলিস। রাস্তার ওপর ঘাতক বাস এবং মৃত ষাঁড় দুটি পড়ে থাকায় ব্যস্ততম দিঘা রাস্তায় তৈরি হয়েছে যানজট।
No comments:
Post a Comment