জওয়ানদের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন সীতারামের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

জওয়ানদের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন সীতারামের?


জম্মু ও কাশ্মীরে স্টোন-পেল্টারদের মোকাবিলায় সেনার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমে-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। স্টোন-পেল্টারদের মোকাবিলায় প্রথমেই সেনাবাহিনীর গুলি চালানোর নিন্দা করেন তিনি। বলেন, প্রথমেই গুলি চালানোর বদলে জলকামান, রাবার বুলেট বা লাঠিচার্জ করা যেত।


শনিবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগামের মিশিপোরা এলাকা দিয়ে যাওয়া সেনাবাহিনীর তল্লাশি দলের উপর পাথর ছোড়ে একদল লোক। সেনা জওয়ানরা প্রথমে তাদের হটিয়ে দেয়। পালটা আবারও তারা পাথর ছুঁড়তে থাকে। এরপরই গুলি চালান জওয়ানরা। ৫ জন জখম হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই এক নাবালিকসহ তিনজনের মৃত্যু হয়। এই ঘটনার পর সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে কয়েকটি সংগঠন। এরপর গতকাল সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কুলগামে সেনার নজরদারি দলের উপরে হামলা চালিয়েছিল প্রায় ৪০০-৫০০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয়েছিলেন জওয়ানরা।
গতকাল আগরতলায় দলের রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খুবই সিরিয়াস। গতকাল এক নাবালিকা সহ দু’জনের মৃত্যু হয়েছে সেনার গুলিতে। রাজ্যপাল শাসন জারির পর বলা হয়েছিল আইনের শাসন চলবে। অবশ্যই ওখানে পাথরবাজদের দাপট রয়েছে। তাই বলে তাদের বিরুদ্ধে প্রথমেই গুলি চালানো হবে ? আর কী কোনও কিছু ব্যবহার করা যেত না। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি চালনা কখনই প্রথম পথ হতে পারে না। জল কামান, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করা যেত। তাই প্রথমেই গুলি চালানোর নিন্দা করছি। অন্য কিছু ব্যবহার করা যেত।”

No comments:

Post a Comment

Post Top Ad