ব্রেকিং: পেট্রোলের পরিবর্তে জল দিচ্ছে পেট্রোল পাম্প! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

ব্রেকিং: পেট্রোলের পরিবর্তে জল দিচ্ছে পেট্রোল পাম্প!


জয়ন্ত সাহা, আসানসোলঃ পেট্রলের বদলে জল দিচ্ছে পেট্রোল পাম্প৷ ঘটনাটি আসানসোল উত্তর থানার অন্তর্গত ২নং জাতীয় সড়কের ধারে জুবিলি পাম্পের ৷ বৃষ্টির আবহাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পে দাম দিয়ে  পেট্রল ভরিয়ে কিছু দুর যেতেই সমস্যায় পড়ে যায় ৷ গাড়ির যান্ত্রিক গোলোযোগ ভেবে গ্যারেজে গাড়ি সারাতে গিয়ে ধরা পড়ে তেলের দাম নিয়ে জল দিয়েছে পাম্প ৷ এরপর শুক্রবার সকালে বাইক আরোহীরা এসে পাম্পে বিক্ষোভ দেখায় ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল উঃ থানার পুলিশ ৷ শেষ পর্যন্ত বাইক আরোহীদের ক্ষতিপূরণ দিলে বিক্ষোভ উঠে যায় ৷ তবে এধরনের ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি পাম্প কর্তৃপক্ষ ৷

No comments:

Post a Comment

Post Top Ad