সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জিতল ফরাসিরা। চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছে আর্জেন্টিনাকেও। দুইবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে মেসি-দিবালাদের রীতিমত হুমকী দিয়েছিলেন ফরাসি তারকা পল পগবা। কিন্তু আশ্চর্য বিষয় সেই পগবাই এবার গায়ে চাপালেন আর্জেন্টিনার জার্সি!
পল পগবা বলেছিলেন, ‘উই কিল আর্জেন্টিনা...’ তার কথা কিন্তু রেখেছেন পগবা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে পরবর্তী পর্বে নাম লিখিয়েছিল ফ্রান্স। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তারাই। কিন্তু আশ্চর্য বিষয় সেই পগবাই এবার গায়ে চাপালেন আলবিসেলেস্তেদের জার্সি! বিষয়টি নিয়ে সৃষ্টি হয় ঘোর রহস্যও! আর্জেন্টিনা বাধা টপকে শেষ পর্যন্ত ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা। ফরাসিদের জয়ের অন্যতম কারিগর পগবা এখন ছুটি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অনুশীলনে যাওয়ার আগে আর্জেন্টিনার ২১ নাম্বার জার্সি গায়ে চাপান পগবা।
ব্যাপারটি প্রথমে অনেকের কাছে বিস্ময় ঠেকে। তবে পরক্ষণেই তা পরিষ্কার হয়ে যায়। আর্জেন্টিনা দলে জার্সিটি পরে থাকেন পাওলো দিবালা। কমবেশি সবারই জানা, জুভেন্টাসে থাকার সময় আর্জেন্টাইন তরুণ তুর্কির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পগবার। দিবালা এবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন মাত্র কয়েক মিনিট। বন্ধুকে সমর্থন জানাতেই সেই জার্সি পরেন তিনি। যেন বোঝাতে চেয়েছেন- দিবালাকে ভালোভাবে খেলানো উচিত ছিল আর্জেন্টিনার!
তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। রাশিয়ায় আর্জেন্টিনাকে হুমকি দিয়েছিলেন পগবা! বন্ধু দিবালার দেশের প্রতি যে তার কোনো ক্ষোভ নেই তা বোঝাতে আকাশি-নীল জার্সি গায়ে জড়ান তিনি।
No comments:
Post a Comment