তৃণমূল নেতার গাড়ি কেন আটক করেছে পুলিশ? ধুন্ধুমার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

তৃণমূল নেতার গাড়ি কেন আটক করেছে পুলিশ? ধুন্ধুমার




স্নেহা চক্রবর্তী, বীরভূম: তৃণমূল নেতার গাড়ি ধরার জেরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি ,  ক্লাবে ভাংচুর। যদিও পুলিস গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আনে । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রামপুরহাটের নিশ্চিন্ত পুর এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রামপুরহাট ঝনঝনিয়া ব্রিজের কাছে বনহাট আঁচলের তৃণমূল কংগ্রেস নেতা হদু সেখের বাইক আটকায় রামপুরহাট থানার পুলিশ । তার কাছে বৈধ গাড়ির কাগজ দেখতে চায় । সেই সময় বনহাটের লোক ও নিশ্চিতপূরের ক্লাবের লোক জন যায় । পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ । সেই বিক্ষোভ ছড়িয়ে পরে নিজেদের মধ্যে । অভিযোগ সেই সময় বনহাটের লোকদের হাতে আক্রান্ত হয় রামপুরহাট নিশ্চিতপূরের ক্লাবের কয়েকজন সদস্য । তার জেরেই আজ সকালে বনহাটের দুই জন রামপুরহাটের দিকে আসছিলো । সেই সময় তাদেরকে ক্লাবে আটকে রাখে বলে অভিযোগ । এই খবর ছড়িয়ে পড়তেই বনহাট সহ আশপাসের লোক জন ওই ক্লাবের উপর চড়াও হয় । তাদেরকে উদ্ধার করতে গিয়ে ক্লাবে ভাংচুর করা হয় বলে অভিযোগ । ঘটনা স্থলে রামপুরহাট থানার পুলিস গিয়ে অবস্থা আয়ত্বে আনে । যদিও এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

No comments:

Post a Comment

Post Top Ad