চাঁদনী,কোলাঘাটঃ ছাত্রসংসদ কোন গোষ্ঠীর দখলে থাকবে এই নিয়েই তৃনমূল ছাত্রপরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যপক সংঘর্ষে উত্তজনা ছড়ালো কোলাঘাটে।কোলা ইউনিয়ন হাইস্কুলের মধ্যেই সকালে ক্লাস চলে রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয়ের।প্রথম থেকেই তৃনমূল ছাত্রপরিষদের দখলে ছাত্রসংসদটি।বর্তমানে কলেজের ছাত্রসংসদের সাধারন সম্পাদক হিসাবে রয়েছেন জয়প্রকাশ সিং।তবে এই কলেজের ছাত্রসংসদ দখল করবার জন্য বেশকিছুদিন ধরে কিছু বহিরাগতদের আনাগোনা দেখাযায়।তারা তৃনমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে দাবী করে আসছিলো।তবে তারা কেউই কলেজের ছাত্রনয় বলে অভিযোগ করেন কলেজের সাধারন সম্পাদক সুপ্রকাশ সিং এর।বুধবার সকাল থেকেই কলেজ চত্বরে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।এরপর পুলিশ সূত্রের খবর এদিন বিকেল পাঁচটার সময় দুপক্ষের নেতৃত্বের মধ্যে সমস্যার সমাধান করার কথাও হয়।এরপর সকাল ১১ টা নাগাদ ছাত্রসংসদের বেশকয়েকজন নেতৃত্ব কোলাঘাট বীট হাউস থানা থেকে ফেরার সময় হঠাৎই রাস্তার ওপর লাঠি দিয়ে ব্যপক মারধোর চালায় ব্লক তৃনমূল ছাত্রপরিষদের সভাপতি প্রসেনজিৎ দে,ব্লক ছাত্রপরিষদের সাধারন সম্পাদক কার্ত্তিক রাম,এছাড়া নিলাদ্রি সামন্ত,সর্বাত্য ভৌমিক। এদের ওপর প্রকাশ্যে রাস্তার ওপর লাঠিদিয়ে ব্যপক মারধোর করে বহিরাগতেরা।তবে এই ঘটনায় দুজন বহিরাগতদের ধরে ফেলে কোলাঘাটের ব্যবসায়ীরা।এরা হলেন নাসিউর রহমন,বাবুল মুস্তাক।এদের ব্যবসায়ীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়।পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।তবে আহতদের প্রথমে কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।দুজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দিলেও বাকি দুজন প্রসেনজিৎ দে ও কার্ত্তিক রামের আঘাত গুরুতর।তবে কোলাঘাটের বুকে দিনে প্রকাশ্যে এমন ঘটনা দেখে তাজ্যপ কোলাঘাটবাসী।একেবারে নজিরবিহীন ঘটনা বলে জানালেন কোলাঘাটের ব্যবসায়ী অসিত সাহা।তিনি জানান কোলাঘাট শান্তিপ্রিয় এলাকা।সবাই শান্তি ভাবে এখানে পড়াশোনা করুক এটাই চায় কোলাঘাটবাসী।কোনভাবেই কোলাঘাট অশান্ত করতে দেওয়া যাবে না।এতেকরে ছেলেমেয়েদের কলেজে পাঠাতেই ভয় পাবে অবিভাবকেরা।
No comments:
Post a Comment