প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে জল্পনা মধু চোপড়ার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে জল্পনা মধু চোপড়ার!

বলিউডে বিয়ের হাওয়া বইছে। এক এক করে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা অভিনেত্রীরা। এবার কি প্রিয়াঙ্কা চোপড়ার পালা? এমনই খবর ঘুরছে বলিউড আর হলিউড দুই জায়গায়।

সম্পর্কের কথা উঠতেই জল্পনা চলছে, মার্কিন বয়ফ্রেন্ডকেই কি বিয়ে করবেন বলিউডের জংলি বিল্লি? এই জল্পনা আরও উশকে দিয়েছেন খোদ প্রিয়াঙ্কার মা।সাম্প্রতিক সময়ে বলি তারকা প্রিয়াঙ্কাকে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে ২৫ বছরের নিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রিয়াঙ্কা। যদিও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি প্রিয়ঙ্কা বা নিক এ দুজনের কেউই।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে একটি ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক জিজ্ঞাসা করেন বিয়ের ব্যাপারে। মধু চোপড়া পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি কি সিরিয়াস? সেটা আগে বলুন।’’ সাংবাদিক বলেন তিনি ‘সিরিয়াস’ হয়েই জিজ্ঞাসা করছেন। তখন উত্তরে মধু বলেন, ‘‘আপনি সিরিয়াস! তো আমরাও সিরিয়াস হয়ে যাব।’’
তিনি প্রিয়াঙ্কার বিয়ের কথা অস্বীকারও করেননি তাঁর মা। আর এতেই আরও রহস্য ঘনাচ্ছে, শীঘ্রই কি প্রিয়াঙ্কা ও নিক জোনাসের চার হাত এক হতে চলেছে! সেটা সময়ই বলবে।

No comments:

Post a Comment

Post Top Ad