রেশনিং ব্যবস্থায় দূর্নীতির প্রতিবাদে কংগ্রেস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

রেশনিং ব্যবস্থায় দূর্নীতির প্রতিবাদে কংগ্রেস


আসানসোল মহকুমা জুড়ে রেশনিং ব্যবস্থায় দূর্নীতির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ ৷ বুধবার সকালে আসানসোলের বিএনআর মোড় থেকে জাতীয় কংগ্রেসের একটি মিছিল আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায় ৷বিক্ষোভ শেষে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ পুইতুণ্ডি বলেন , খাদ্য সরবরাহ দপ্তর ও বেশ কিছু রেশন ডিলারের আঁতাতে এক বড়সড় দুর্নীতি চলছে ৷ প্রকৃত ডিলারের কাছে ৮০০ কার্ড হোল্ডার থাকলে ২০০০লোকের খাদ্য সংগৃহীত হয় ৷ তাছাড়াও প্রকৃত বিপিএল অন্তর্ভুক্ত মানুষ তার খাদ্য সুরক্ষা বিলের আওতার বাইরে থাকছে ৷তাছাড়াও মাসে এক বা দু - দিন মাত্র রেশন দেওয়া হচ্ছে ৷ এই সমস্ত কিছুর প্রতিবাদে তাদের আজকের এই ডেপুটেশন ৷

No comments:

Post a Comment

Post Top Ad