রাস্তায় ধান গাছ পুঁতে, হাঁস ছেড়ে বিক্ষোভ! একি রে বাবা..! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

রাস্তায় ধান গাছ পুঁতে, হাঁস ছেড়ে বিক্ষোভ! একি রে বাবা..!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দীর্ঘদিন ধরে জয়নগর -জামতলা রুটের মত গুরত্বপূর্ন রাস্তার বিভিন্ন জায়গার বেহাল অবস্থার কথা সরকারি দপ্তরে জানিয়ে আসছিলেন বকুলতলা এলাকার মানুষ । কিন্তু তাদের কথায় কোনও কাজ না হওয়ায় বর্ষার জলে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তারা । এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী , ব্যবসায়ী , চাকরিজীবী এমন কি অসুস্থ মানুষ সকলেই খারাপ রাস্তার জন্য দুর্ভোগে পড়ছেন । এলাকার মানুষের মানুষের অভিযোগ প্রতিনিয়ত রাস্তায় যানজট তাদের অন্যতম বড় সমস্যা ' তাই নতুন হাটে একটি ওভার ব্রীজ এবং বেহাল রাস্তার সংস্কারের দাবিতে আজ সকাল থেকে জামতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বকুলতলা গ্রামের মানুষ ও স্থানীয় এস ইউ সি আই দলের কর্মী সমর্থকরা । এদিকে হটাৎ করে সকালে এভাবে বিক্ষোভ চলায় দুর্ভোগের মধ্যে পড়েছে জয়নগর জামতলা রুটের নিত্য যাত্রীরা । প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ পৌঁছায়, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায় ।

No comments:

Post a Comment

Post Top Ad