গ্রাম ও জনবসতির ঢিল ছোঁড়া দূরত্বে ইসিএলের খোলামুখ খনি করা চলবে না ৷ এই দাবিতে রানিগঞ্জের নতুন এগরা গ্রামে ইসিএলের কাজ বন্ধ করে গ্রাম বাঁচাও কমিটির পক্ষ থেকে গ্রামবাসীদের বিক্ষোভ ৷ প্রসঙ্গত রানিগঞ্জের নতুন এগরা নারায়ণকুড়ি অঞ্চলে ইসিএলের পক্ষ থেকে খোলামুখ খনি করার উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হয় ৷ একই সাথে জমিদাতাদের উপযুক্ত ক্ষতি পূরণ ও চাকুরির ব্যবস্থা করা হয় ৷ এরপর ইসিএলের পক্ষ থেকে এলাকায় কাজ শুরু করা হলে , এলাকায় গ্রাম বাঁচাও কমিটি গড়ে ওঠে ৷ গ্রাম বাঁচাও কমিটির ছাতায় গ্রামবাসীরা দাবি করে , খোলামুখ খনি গড়ে ওঠায় তাদের পানীয় জলের কুয়ো , পুকুর , জলাশয় সব শুকিয়ে যাচ্ছে ৷একই সাথে বসত বাড়িগুলি ফাটল ধরে ধ্বসে যাচ্ছে ৷সে কারণে তারা জনবসতির কাছে খোলামুখ খনি করতে দিতে রাজি নয় ৷ইতিপূর্বে এই দাবিতে তারা ইসিএলের কাজ বন্ধ করে দেয় ৷ বুধবার পুনরায় ইসিএলের পক্ষ থেকে ওই এলাকায় কাজ শুরু হলে , গ্রামের মহিলারা তাদের ঘর গৃহস্থের কাজ ছেড়ে আন্দোলনে সামিল হয় ও ইসিএলের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে ৷ঘটনার প্রেক্ষিতে ইসিএলের এরিয়া এজেন্ট ওম প্রকাশ যাদব ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয় ৷এজেন্টের দাবি , সার্ভে রিপোর্ট অনুসারে খোলামুখ খনির কারণে এলাকায় ও জনবসতিতে ক্ষতির কোনো সম্ভাবনা নেই ৷ সে সব দেখে ও নিশ্চিত করেই পুনরায় ইসিএলের কাজ শুরু করা হয়েছিল ৷ বর্তমানে গ্রামবাসীদের সাথে আলোচনা চলছে ৷

No comments:
Post a Comment