যে কারনে রণক্ষেত্র হয়ে উঠল গোঘাট? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 July 2018

যে কারনে রণক্ষেত্র হয়ে উঠল গোঘাট?


লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। বুধবার ঘটনাটি গোঘাট থানার কামারপুকুর কলেজ মোড় এলাকায়। এই ঘটনায় ওই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম অর্পিতা পাল(১৭)। বাড়ি গোঘাটের আনুড় গ্রামে। সে একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে সে কামারপুকুর চটীতে সাইকেল চালিয়ে পড়তে গিয়েছিল। ফের পথে কামারপুকুর কলেজ গেটের কাছে জয়রামবাটী গামী একটি লরি ওই ছাত্রীকে পেছন দিক থেকে ধাক্কা মারে। এই ঘটনায় ওই ছাত্রী নিয়ন্ত্রন হাড়িয়ে লরির পিছনের চাকায় পিষ্ট হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা লরির চালকে মারধোর করে লরিটিকে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় পথ অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় গোঘাট থানার পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই একপ্রস্থ মারধোর করা হয় লরির চালককে। ক্ষোভ এমন জায়গায় গিয়ে পৌছয় উত্তেজিত জনতা লরির ট্যাঙ্ক থেকে ডিজেল বার করে লরিটিতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে লরিটি। অনেক চেষ্টা করেও পুলিশ জনতাকে সামাল দিতে ব্যার্থ হয়। পুলিশের চোখের সামনেই লরিটি পুড়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই সময়ে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় মানুষজন অভিযোগ করে বলেন, জনবহল এলাকা সত্বেও সব সময়ে ওই এলাকা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলে। পুলিশের সামনেই নিয়মিত এই ঘটনাগুলি ঘটে চলছে। এই প্রসঙ্গে আরামবাগের এসডিপিও কৃষানু রায় বলেন, দূর্ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad