ছবি :বিভাস লোধ
ইপ্সিতা গোস্বামী, কলকাতাঃ বিজেপির বিরুদ্ধে, NRC বাতিলের দাবি, অসমে সাম্প্রদায়িক বিভেদের রাজনীতি বন্ধ করার একাধিক দাবি নিয়ে কলকাতার রাস্তায় প্রতিবাদী মিছিল বের করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। মঙ্গলবার বেলা ২টো নাগাদ ভারী বৃষ্টিপাতের মধ্যে রাজপথে টিপু সুলতান মসজিদের পাশে বিরাট র্যালি বের হয় সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের দাবি, জাতীয় নাগরিকত্ব পঞ্জীর নামে অসমে বাঙালিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও রাজস্থানে আলোয়ারে আকবর খান হত্যার প্রতিবাদে এই বিরাট প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্মতলায় বিশাল সমাবেশের আয়োজন করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। প্ল্যাকার্ড, ব্যানারে লেখা স্টপ টেরর অন মুসলিমস ইন অসম, কোথা লেখা অসমে ভূমি পুত্রদের মর্যাদা দিতে হবে, আবার কোথাও ইনআরসি তোলার কথা ইত্যাদি।

No comments:
Post a Comment