বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 July 2018

বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী!

বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের নারী! (ভিডিও সংযুক্ত)
২০ বছর বয়সী একজন নারী তার লম্বা পায়ের জন্য ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তার নাম ডং লি। তিনি চায়নার একজন মডেল। ডং লিয়ের শুধু পায়ের পরিমাপ হল ৪৫ ইঞ্চি। যা গড়ে চায়নার একজন সাত বছর বয়সী মেয়ের উচ্চতার সমান।খবর- ডেইলি মেইল।
সুন্দর ও আকর্ষণীয় এই মডেলের উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি। তিনি পূর্ব চায়নার আনহুই প্রভিন্সের মডেল। তিনি একজন প্রশিক্ষক হিসেবে সেখানে নিয়োগপ্রাপ্ত রয়েছেন। তার বাবা-মা তার মতই অনেক লম্বা। যার দরুন তারও উচ্চতা বেশি। মিস ডং সম্প্রতি ‘সুপার মডেল’ নামের এক জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিচারকমণ্ডলী তার আশ্চর্যজনক ব্যক্তিত্ব দেখে অভিভূত হয়।
তার একজন ফ্যান তার ফটোগ্রাফ দেখে তাকে তার পায়ের বীমা করানোর জন্য পরামর্শ দিয়েছেন। ডং যখন মাত্র ১৫ বছর বয়সের ছিলেন, তখন তার উচ্চতা ছিল ৫ ফিট ৯ ইঞ্চি। তখন তার মা তাকে শিষ্টাচার ক্লাস করার জন্য পাঠান। কারণ, তার মা ডং এর ভঙ্গিমা নিয়ে চিন্তিত ছিলেন।
ডং বলেছেন, তিনি তার উচ্চতা তার বাবা ও মায়ের কাছ থেকে পেয়েছেন। তার বাবার উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি এবং তার মায়ের উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি।
ডংয়ের বাবা-মা তাকে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হবার জন্য সবসময় উৎসাহিত করেন। কিন্তু, তিনি তার স্নাতক পাশ করার পর বেইজিং এর একটি মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি একটি মডেলিং এজেন্সিতে চুক্তিবদ্ধ হন।
তিনি সুপার মডেলে নাম লিখানোর পর সমগ্র চায়নাতে অনেক খ্যাতি অর্জন করেন। তখন তার নতুন করে নাম দেয়া হয় “টুই টুই”। যার অর্থ হল দীর্ঘ পা।

No comments:

Post a Comment

Post Top Ad