‘আমাকে জড়িয়ে ধরতে গেলে রাহুলকে দশবার ভাবতে হবে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

‘আমাকে জড়িয়ে ধরতে গেলে রাহুলকে দশবার ভাবতে হবে’



সংসদের ভিতরে চলছে অনাস্থা প্রস্তাবের আলোচনা৷ রাহুল গান্ধির বক্তৃতা শেষ হতেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি৷ তা নিয়ে বিতর্ক চলছেই৷ এবার সেই জাদু কি ঝাপ্পি নিয়েই চ্যালেঞ্জের মুখে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। যোগী আদিত্যনাথের সামনে চ্যালেঞ্জের মুখে পড়লেন রাহুল গান্ধি।
সিএনএন-নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, আমাকে আলিঙ্গন করতে হলে রাহুলকে কমপক্ষে ১০ বার ভাবতে হবে ৷
একইসঙ্গে তিনি বলেন, এরকম রাজনৈতিক নাটক আমার কাছে কখনই গ্রহণযোগ্য নয়। রাহুল গান্ধির ব্যবহার ব্যবহার একেবারেই বাচ্চা বাচ্চা। এমনকী তার অধিকার নেই এরকম কোনও রাজনৈতিক পদক্ষেপ নিজের কাঁধে নিয়ে নেওয়ার ৷ একজন চিন্তাভাবসম্পন্ন ব্যক্তি কখনই এমন কাজ করতে পারেন না।
প্রসঙ্গত, রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে আপত্তি নেই কংগ্রেসের। এই প্রসঙ্গেই যোগী বলেন, অখিলেশ মায়াবতী কি কংগ্রেসের এই সিদ্ধান্তের সঙ্গে একমত? শরগ পাওয়ারই বা কি মেনে নেবেন এই সিদ্ধান্ত? তিনি কি কাজ করতে রাজি হবেন রাহুল গান্ধির অধীনে? একইসঙ্গে আমি জানতে চাই কেন বিরোধী দলগুলি তাদের নেতাদের নাম ঘোষণা করছে না?
একইসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, সম্পূর্ণ বিষয়টি দেশের সাধারণ জনগনের উপরই ছেড়ে দেওয়া হোক। তারাই বিচার করে দেখুক। গত ৬০ বছরে দেশের কতটা উন্নয়ন হয়েছে। অন্যদিকে তারাই দেখুক নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ কতটা উন্নয়নের পথে অগ্রসর হয়েছে?

No comments:

Post a Comment

Post Top Ad