পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ।ঘটনাটি ঘটেছে কুলতলী বালাহারানিয়ায়।
স্থানীয় সূত্রের জানা গেছে, কুলতলী বালাহারানিয়ার বাসীন্দা মহাদেব সামূল তাঁর স্ত্রী ঝর্না সমূল কে নিয়ে জামতলা হাটে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলো । অসুস্থ স্ত্রী ভ্যান থেকে নামতেই পিছন থেকে একটি ট্রাক হটাৎ ই এসে তাকে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে ঝর্না , তারপরই তার মাথার এক অংশ র উপর দিয়ে ট্রাকটি চলে গেলেই ঘটনাস্থলেই প্রান হারায় ঝর্না সামূল । সাথে সাথে এলাকার মানুষ ঘাতক ট্রাকটিকে ধরে ফেলে । তবে চালক পালিয়ে যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং ঘাতক ট্রাকটি আটক করে । কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কুল্তলী থানার পুলিশ ।

No comments:
Post a Comment