মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে তোপ রাহুলের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে তোপ রাহুলের?




বিজেপি'র ডাকে বনগাঁ স্টেশন সংলগ্ন মাঠে জনসভায় যোগ দেওয়ার আগে ভারতীয় জনতা তফসিলি মোর্চার দু'দিন ধরে চলা কর্মশালায় বক্তব্য রাখেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। রাহুলবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন শনিবার মেদিনীপুরে তৃণমূলের সভায় বেশি লোক হয়নি। মোদিজির সভার তুলনায় এটা কিছুই না। একে একটা পথসভার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন তিনি ৷

নাম না-করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় তফসিলি মোর্চার সভাপতি বিনোদ সোলকার। এদিন বনগাঁ স্টেশন মাঠে দলের তফসিলি মোর্চার জনসভায় বিনোদ বলেন, মা আজ মানুষকে মারছে। তারপর তিনি জনতার দিকে প্রশ্ন ছুড়ে বলেন, যে মা সন্তানকে মারে কাকে কী বলে? জনতার উত্তর আসে, ডাইনি। বিনোদও তাতে সম্মতি জনিয়ে নাম না-করে মমতাকে ডাইনি বলেন। এদিন রাহুল সিনহাও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, ২০১৯ সালের লেকসভা নির্বাচনের পরে উনি ঝাড়ুদার হয়ে যাবেন।
সভায় উপস্থিত ছিলেন বিনোদ সোলকার রাহুল সিনহা, জয় বন্দ্যোপাধ্যায়, তফসিলি মোর্চার রাজ্য সভাপতি অরুণ হালদার সহ অন্যান্য নেতৃত্ব।

No comments:

Post a Comment

Post Top Ad