বিশ্ব ব্যাঘ্র দিবস পালন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

বিশ্ব ব্যাঘ্র দিবস পালন!


                                  ছবি :বিভাস লোধ


ঈপ্সিতা গোস্বামী :  ২৯ শে জুলাই বিশ্ব ব্যাঘ্র দিবস।ভারত সহ বিশ্বের ১৩ দেশে এখনো বাঘের অস্তিত্ব বিদ্যমান। এই দেশগুলোকে টাইগার রেঞ্জ কান্ট্রি বা টিআরসি বলা হয়। বাঘের অস্তিত্ব রক্ষায় বিগত ২০১১ সালে সেন্ট পিটার্সবার্গে টিআরসি'র ১৩ দেশ যৌথ চুক্তিতে স্বাক্ষর করে।
ভারতে বাঘ বিশেষজ্ঞদের মতে, দেশে যে পরিমাণ বাঘই থাকুক দ্রুত এর সংখ্যা কমতে শুরু করেছে। এর কারণ হিসেবে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে একদিকে বন ধ্বংস হচ্ছে। অন্যদিকে ধ্বংস হওয়া এলাকায় নতুন বসতি গড়ে উঠছে। এতে বনের ওপর নিভর্রশীল মানুষের সংখ্যাও বাড়ছে। আর এ কারণে বাঘের স্বাভাবিক চলাচলের স্থান ক্রমশ সংকুচিত হচ্ছে।রবিবার ব্যাঘ্র দিবস উপলক্ষে বক্সার জঙ্গলে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে বক্সার অঞ্চলের ছেলে মেয়েরা বাঘের মুখোশ পরে মিছিলে অংশগ্রহণ করে।

No comments:

Post a Comment

Post Top Ad