আরিব বাস সেম টু সেম! কার চোখ মারা বেশি আকর্ষণীয়? রাহুল নাকি প্রিয়া? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

আরিব বাস সেম টু সেম! কার চোখ মারা বেশি আকর্ষণীয়? রাহুল নাকি প্রিয়া?


কী অভাবনীয় কাণ্ড, নজিরবিহীন ঘটনা! দেশে তো দূরের কথা বিশ্ব রাজনীতিতে এমন ঘটনা বিরল। শুক্রবার ভারতের লোকসভায় প্রায় এক ঘণ্টার বক্তৃতায় কংগ্রেস প্রধান রাহুল গান্ধী ধুয়ে দিলেন বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সে নিয়ে কী হট্টগোল। তুমুল বিবাদ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এই শোরগোলের মধ্যেই বক্তৃতা চালিয়ে গেলেন রাহুল। বার বার আঘাত করলেন মোদি ও প্রতিরক্ষা মন্ত্রীকে। লোকসভার পরিবেশ এমন পর্যায়ে পৌঁছে যে দু'পক্ষকে থামাতে না পেরে স্পিকার সুমিত্রা মহাজন স্বল্প সময়ের জন্যে বাদল অধিবেশন বন্ধ রাখতে বাধ্য হন। কিন্তু তারপরই ঘটে সে চোখ জুড়ানো ঘটনাটি।

'মেরেছি কলসির কনা, তাই বলে কি প্রেম দেবো না'- নিজের আসন ছেড়ে নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান রাহুল! নরেন্দ্র মোদির দিকে হাত বাড়িয়ে দেন তিনি। পর মুহূর্তেই মোদিকে বুকে জড়িয়ে ধরেন রাহুল। ঘটনার হতবিহ্বলতায় পুরো কক্ষ বিমোহিত। হতচকিত মোদি নিজেও! এতোদিনের রাজনীতি করে তিনি শুধুই দর্শক। রাহুল ফিরে যাওয়ার সময় মোদি তাকে কাছে ডেকে পিঠ চাপড়ে কিছু একটা বললেন! হয়তো বললেন- 'আমার যুগ যেখানে শেষ তোমার সেখানে শুরু, এগিয়ে যাও। তোমার হাতেই নিরাপদ ভারত মাতা!' রাহুল ফিরে গেলেন নিজের আসনে। কিন্তু জয় করে নিলেন সবার হৃদয়।

আজ দুপুরে বাসায় বসে এনডিটিভিতে লাইভ দেখছিলাম লোকসভার অধিবেশন। আর ভাবছিলাম দিনে দিনে কিভাবে পরিপক্ক নেতা হয়ে উঠছেন তিনি। কী করে ভবিষ্যতকে তার দিকে টেনে আনছেন রাহুল! আমাদের দেশের রাজনীতিবিদদেরও তাদের কাছ থেকে শেখার আছে।

কাণ্ড আরেকটা করেছেন- সংসদে রাহুল চোখও মেরেছেন। আর তাই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে তর্ক- কার চোখ মারা বেশি আকর্ষণীয়, রাহুল নাকি প্রিয়া? চোখ মেরে নাকি প্রিয়া প্রকাশের চেয়েও ভাইরাল হয়েছে তার!

No comments:

Post a Comment

Post Top Ad