ওষুধ নয়, যৌনমিলনেই কমবে মাথা ব্যথা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

ওষুধ নয়, যৌনমিলনেই কমবে মাথা ব্যথা!

শরীরে যেকোন জায়গায় ব্যাথা হলেই অনেকে না বুঝে পেইনকিলার সেবন করে থাকেন। এতে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। তবে শরীরের ব্যথা কমাতে ওষুধ নয়, বরং যৌন সম্পর্কই বেশি কার্যকর বলে জানিয়েছেন এক আমেরিকান চিকিৎসক।

তার মতে, মিলনের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন নিঃসৃত হয়। শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথাব্যাথা থেকে রেহাই পাওয়া যায়। শুধু মাথাই নয় শরীরের বিভিন্ন অংশের ব্যথাও যৌন মিলনে দূর হয় বলে দাবি করেন তিনি।সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার জানান, অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। এমনকি জয়েন্টের ব্যথাও কমে যায়।
এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ পরামর্শ দেন, শরীরে বেশ কিছুদিন ধরে কোনো ব্যথা দেখা দিলে পেইন কিলার না খেয়ে নিয়মিত যৌন মিলনের অভ্যাস গড়ে তোলাই শ্রেয়।
লরেনের বলেন, যৌনতার উত্তেজনায়, সাময়িক হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয়। এই কারণে, ব্যথার বোধ খানিকটা দূর হয়।
তবে প্রচণ্ড মাথা ব্যথার ক্ষেত্রে এই মতবাদ কার্যকরী নয় বলেও জানান এই বিশেষজ্ঞ।

No comments:

Post a Comment

Post Top Ad