দার্জিলিং হোস্টেলে ছাত্রের নিথর দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

দার্জিলিং হোস্টেলে ছাত্রের নিথর দেহ!



নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: দার্জিলিংয়ের একটি আবাসিক স্কুলের হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রের দেহ। শনিবার রাতে হস্টেলের একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহটি।  স্কুলের তরফে ওই ছাত্রকে দাার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃত ছাত্র চতুর্থ শ্রেণীর পড়ুয়া। তার বাড়ি বিহারের পাটনায় বলে জানা গিয়েছে।  দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে ময়নাতদন্ত হতে পারে। ওই পড়ুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। মৃতের পরিজনদের দাবি, এত কম বয়সে ওই ছাত্র আত্মঘাতী হতে পারে না। এছাড়া কোনো সুইসাইড নোটও মেলেনি।  ঘটনা সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ।  স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে। ফলে এখনই মন্তব্য করা সম্ভব নয়। 

No comments:

Post a Comment

Post Top Ad