আরও ৫ মৎস্যজীবীর দেহ উদ্ধার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

আরও ৫ মৎস্যজীবীর দেহ উদ্ধার




গত মঙ্গলবার ট্রলার ডুবি ঘটনার পর ১৯ জন মৎস্যজীবী নিখোঁজ ছিল ।তার পর বেশ কিছু মৎস্যজীবীর মৃত দেহ উদ্ধার হলেও গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত ৯ জন মৎস্যজীবী নিখোঁজ ছিল ।জয় কৃষান ট্রলার টি উদ্ধারের পর তাকে নামখানার কাছে খাঁরিতে নিয়ে আসা হয়। কাল সারা রাত ডুবুরি দিয়ে তল্লাশি করার পর তার ভিতর থেকে ৫ মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। এবং আজ আরও একজনের মৃত মৎস্যজীবীর দেহ পাওয়া যায়। এই মুহূর্তে এখনও নিখোঁজ রয়েছে ৩ মৎসজীবীর দেহ ।আজ মৃত মৎস্যজীবীদের কাকদ্বীপ মর্গে আনা হয় তাদের পরিজনেরা চিহ্নিত করার পর মৎস্যজীবী পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় । এই মুহূর্তে সরকারী ভাবে আবহাওয়া অফিস থেকে ঘোষনা করা মাত্রই কোনো মৎস্যজীবী কে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad