ফের রেস্তোরায় হামলা!মৃত অনেক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

ফের রেস্তোরায় হামলা!মৃত অনেক


কানাডার টরোন্টোয় দুষ্কৃতী হামলায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ১৬। ঘটনাটি টরোন্টোর লোকান এবং ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের মাঝে একটি রেস্তরাঁর বাইরে। পুলিশ জানিয়েছে, গতরাত স্থানীয় সময় ১০টা নাগাদ এক যুবক আচমকা গুলি চালাতে শুরু করে। প্রায় ২৫ রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া গেছে। ঘটনায় মহিলা ও শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের সকলকে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে CNN জানাচ্ছে, "হঠাৎ করে এক দুষ্কৃতী গুলি চালাতে শুরু করে। সকলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারই মাঝে ৪ জনের গুলি লেগেছে বলে আমি দেখেছি।" 

No comments:

Post a Comment

Post Top Ad