পতাকায় মমতার ছবির উপর দাঁড়িয়ে তৃণমূল নেতা, ভাইরাল "ফোটোশপ" ছবি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

পতাকায় মমতার ছবির উপর দাঁড়িয়ে তৃণমূল নেতা, ভাইরাল "ফোটোশপ" ছবি



ছবি বিকৃত করে তা ভাইরাল করা হয়েছে। ঝালদা থানায় এই অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা সমীর মাহাত। ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও দলীয় পতাকায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন পুরুলিয়ার ঝালদা ব্লকের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান। ছবিটি চারিদিকে ছড়িয়ে পড়তেই দলীয় কর্মীদের মধ্যে আলোড়ন পড়ে। জেলা নেতৃত্ব সমীরবাবুকে ফোন করে জানায়। তিনি কর্মীদের জানান, ছবিটি বিকৃত করা হয়েছে। শহিদ দিবস উপলক্ষ্যে ধর্মতলা যাওয়ার সময় ঝালদা স্টেশনে এই ছবি তোলা হয়েছিল বলে দাবি সমীরবাবুর। তা এডিট করে একেবারে অন্যরকম করে দিয়েছে কেউ। গতকাল সমীরবাবু লিখিতভাবে ঝালদা থানায় এই ছবি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিত ফাঁসানো হচ্ছে। দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি করেছেন তিনি।তৃণমূলের অন্য জেলা নেতৃত্বরাও ছবি বিকৃতির অভিযোগ তুলেছেন। দলের সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাত বলেন, ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে এটিতে ফোটোশপ ব্যবহার করা হয়েছে। সমীর মাহাত ঝালদা এলাকায় তৃণমূলের সংগঠন বাড়ানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁর সঙ্গে সাংগঠনিকভাবে পেরে না উঠে এভাবে তাঁকে অসম্মান করার চেষ্টা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad