চলে গেলেন অভিনেত্রী রীতা ভাদুড়ি। বয়স হয়েছিল ৬২। মঙ্গলবার সকালে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর সামনে আনেন অভিনেতা শিশির শর্মা।শিশির লেখেন, "আমরা অত্যন্ত শোকাহত। আপনাদের জানাচ্ছি, রীতা ভাদুড়ি তাঁর সফর শেষ করে চলে গেছেন। ১৭ জুলাই দুপুর ১২টায় পার্সিওয়াডা রোডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। খুবই দুখঃজনক ঘটনা। আমরা এক ভালো মানুষকে হারালাম। অনেকের মা তিনি। আমরা তোমাকে মিস করব মা।"
রীতা ভাদুড়ি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। একদিন অন্তর চলছিল ডায়ালিসিস। শেষ দশদিন তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। প্রায় ২০টি টেলিভিশন শো করেছিলেন। সারাভাই vs সারাভাই, আমানত, কুমকুম সহ জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে মা, দিদিমা বা ঠাকুমার ভূমিকায় দেখা গেছিল। সম্প্রতি নিমকি মুখিয়া নামের এক ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি। ৭১টির বেশি ছবিতে কাজ করেছেন।

No comments:
Post a Comment