পথ দুর্ঘটনায় মৃত! খন্ডযুদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

পথ দুর্ঘটনায় মৃত! খন্ডযুদ্ধ



পথদুর্ঘটনায় দু’জনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গার্ডেনরিচে। উত্তেজিত জনতা একেরপর এক বাস ও ট্রাকে ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে দেয় একটি গাড়িতে। রাস্তা অবরোধ করে। ঘটনাস্থানে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। পুলিশ- জনতা খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয় পুলিশকে। পালটা ইট ছোড়ে জনতা। ইটের আঘাতে এক পুলিশকর্মী জখম হন। গতরাতে গার্ডেনরিচের বাসিন্দা আফজ়র আলি তাঁর বিবি ও মেয়েকে নিয়ে রাজাবাগান এলাকায় এক আত্মীয়ের বাড়ি গেছিলেন। রাত তখন ১০টা। মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইমামবাজারের কাছে একটি ট্রাক আফজরের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় আফজ়র ও তাঁর মেয়ে মেনহা আলির(৩)। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করে আফজরের বিবি সুলতানাকে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে ভাঙচুর চালায়। একাধিক বাস ও ট্রাকেও ভাঙচুর চালানো হয়। রাস্তাও অবরোধ করা হয়। খবর পেয়ে গার্ডেনরিচ থানার পুলিশ ঘটনাস্থানে যায়। তখন পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে আসে আরও পুলিশকর্মী। শুরু করে লাঠিচার্জ। ইটের আঘাতে এক পুলিশকর্মী আহত হন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments:

Post a Comment

Post Top Ad