পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী ৷শনিবার সকালে কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর মোড়ে এই ঘটনা ঘটে ৷শনিবার সকাল সাতটা নাগাদ বরাকর থেকে দূর্গাপুর গামী একটি গতিশীল বাস একটি পিক আপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে একই রুটে যাওয়া এক অপরিচিত স্কুটি আরোহীকে (৫০) ধাক্কা মারে ৷ দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় বাসটি না থেমে ওই স্কুটি আরোহীকে স্কুটি সহ বেশ কিছুটা পথ টেনে হেঁচড়ে নিয়ে যায় ৷ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুটি আরোহীর ৷
বাসটি গতিশীল থাকায় পালাতে সক্ষম হয় ৷ স্থানীয়রা পথ দুর্ঘটনার পর মৃতদেহ ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ দেখানোর পর স্থানীয় পুলিশ এসে জনগণকে আশ্বস্ত করলে বিক্ষোভ উঠে যায় ৷তবে এরফলে কুলটির সাথে আসানসোলের সংযোগকারী পথে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় ৷

No comments:
Post a Comment