ব্রাজিল দুঃখঃ বিগ বি পরবে ব্রাজিল জার্সি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

ব্রাজিল দুঃখঃ বিগ বি পরবে ব্রাজিল জার্সি


ব্যস্ত সিডিউলের ফাঁকে টিভি স্ক্রিনের সামনে রাত জেগে প্রিয় দলের খেলা দেখতে ভুল করেননি অমিতাভ বচ্চন। বয়সকে কেয়ার না করে মোটা পাওয়ারের চমশা চোখে নিয়ম ভেঙে রাত জেগেই টিভির সামনে তিনি বসে পড়েছেন ম্যাচ দেখতে। শনিবারের রাতে প্রিয় দল ব্রাজিল ছিটকে যেতে বিগ বি’র কাছে যেন বিশ্বকাপ শেষ।

টুইটে অমিতাভ লিখেছেন, ব্রাজিলের ব্যাড লাক। মাঠে ব্রাজিল ফুটবলাররা তাদের সবটা উজার করে দিয়েছে। শেষটা সুখকর হল না। সেমিফাইনাল পর্বে বেলজিয়ামের জন্য শুভেচ্ছা রইল।ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন অমিতাভ। সেই টুইটেই স্পষ্ট রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলই ছিল তার ফেভারিট। নেইমারদের হারে তিনি বেশ হতাশ। কিন্তু এই হারে ব্রাজিল ভক্ত হিসেবে তিনি লজ্জিত নন।
এখানেই শেষ নয়, তিনি আরো লিখেছেন, ব্রাজিল ছিটকে গেলেও আগামী দিনে ব্রাজিলের জার্সিই গায়ে চাপাব। হার ভুলে ব্রাজিলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিগ বি। পরের অন্য একটি টুইটে অমিতাভ লিখেছেন, ২০২২ বিশ্বকাপের অপেক্ষায় রইলাম।

No comments:

Post a Comment

Post Top Ad