বাবা ধামে শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম এক ভক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের দুমকা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় শিবভক্ত কে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা। জানা গিয়েছে, গত ৫দিন আগে বাবা ধামে জল ঢালতে যান পুরাতন মালদার বাচামারির তিনজন বাসিন্দা দেওঘরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে শিবের মাথায় জল ঢালার পর বাড়ি ফিরছিলেন তারা। একটি অটো করে বাসস্ট্যান্ডের দিকে ফিরছিলেন তিনজন। উল্টো দিক দিয়ে একটি অটোর মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর জখম হন শোভারন মন্ডল(৪৬) নামে এক ব্যক্তি। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার একটি হাত এবং একটি পায়ে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

No comments:
Post a Comment