মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বেহাল রাস্তা সংস্কারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি স্থানীয় কর্মী ও এলাকাবাসিরা । ঘটনাটি ঘটেছে দক্ষিন বারাসত বাজারে কুলপি রোডে।
এলাকাবাসীর অভিযোগ জয়নগরের বিধায়ক ও সাংসদ তৃনমূল কংগ্রেসের হওয়া সত্বেও এবং সব পঞ্চায়েত তাদের দখলে থাকা সত্বেও দীর্ঘদিন যাবৎ কুলপি রোডের মতো গুরুত্বপূর্ন রাস্তার জয়নগর এলাকার বিভিন্ন জায়গায় বেহাল দশা অবস্থা হয়ে আছে । স্কুল পড়ুয়া থেকে অসুস্থ রোগী সবাই রাস্তা খারাপ থাকায় যানজটের সম্মুখীন হচ্ছে । তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি । প্রায় দু ঘন্টা অবরোধ চলার পর স্থানীয় প্রশাসনের প্রতিশ্রুতিতে অবশেষে বিক্ষোভ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা ।

No comments:
Post a Comment