"তিন বছর আগে নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

"তিন বছর আগে নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল"


নিজের জীবনে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা শর্মা। তিন বছর আগেই। সেই সিদ্ধান্তের কথা সোচ্চারে জানিয়েছিলেন। তিন বছর পর আনুশকার মনে হচ্ছে, সে দিন নেওয়া সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল।

আসলে গত তিন বছর ধরে নিরামিষাশী আনুশকা। ‘পেটা’ (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস)র হয়ে নতুন একটি ক্যাম্পেনে অংশ নিয়েছেন আনুশকা। যেখানে তিনি বলছেন, আমি আনুশকা শর্মা। আমি নিরামিশাসী।কিন্তু কী সেই সিদ্ধান্ত? যা এতদিন পর সঠিক মনে হচ্ছে নায়িকার?
সেই ক্যাম্পেনের অংশ হয়েই আনুশকার মনে হচ্ছে, তিন বছর আগে নেওয়া তার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল।
এক বিবৃতিতে আনুশকা বলেন, আমি জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছি তার অন্যতম সেরা হল আমার নিরামিষাশী হয়ে যাওয়ার সিদ্ধান্ত। এখন আগের থেকে অনেক বেশি সুস্থ আমি। এনার্জিও অনেক বেড়ে গিয়েছে। আর এটা ভেবেই ভালো লাগে, আমার খাওয়ার জন্য কোনও প্রাণীর প্রাণ যাচ্ছে না।
শুধু আনুশকা নন। পেটার এই উদ্যোগে এগিয়ে এসেছেন আরও অনেক বলিউড তারকা। সেই তালিকায় রয়েছে লারা দত্ত, শহিদ কপূর, এষা গুপ্তা, আর মাধবনের মতো তারকারা।

No comments:

Post a Comment

Post Top Ad