মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গত ১৩ জুলাই সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে চন্ডীপুর লেভেল ক্রসিংয়ের কাছে রেল লাইনের ধারে দ্বাদশ শ্রেনির রুবাইয়া পারভিনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সোনারপুর জি আর পি ছাত্রীর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পরে মৃত ছাত্রীর বাবা সোনারপুর জিআরপিতে তার মেয়েকে গনধর্ষন করে খুন করা হয়েছে বলে অভিযোগ করে। খবরটা ছড়িয়ে পড়তেই ডায়মন্ড হারবারে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে যায়। দফায় দফায় চলে রাস্তা অবরোধ ।চাপ বারছিল প্রসাশনের উপরে। আর তারি ফল স্বরুপ চার দিন পর ডায়মন্ড হারবার সরিষার কামারপোল এর দ্বাদশ শ্রেণীর স্কুল ছাত্রী রুবাইয়ার খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করলো পারুলিয়া কোষ্টাল থানার পুলিশ । মঙ্গলবার ভোর রাতে অভিযুক্ত রোমি মণ্ডলকে নুরপুরের নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । তারপর তাকে সোনারপুর জি আর পি র হাতে তুলে দেওয়া হয় ।ধৃতকে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে। সাতদিনের পুলিশ কাস্টডি চাওয়া হয়েছে সোনারপুর জি আর পির পক্ষ থেকে। তবে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে শুধু মাত্র মৃত রুবাইয়ার সাথে মরার আগের দিন ফোনে কথা বলার জন্য যেটা মৃত ছাত্রীর পরিবারের কাছ থেকে জেনেছিল পুলিশ । এখন দেখার এই গ্রেফতারি কতটা সামাল দিতে পারে ছাত্রী মৃত্যুর পরে জ্বলে ওঠা ক্ষোভ বিক্ষোভের আগুন।

No comments:
Post a Comment