শচিনের অ্যাকাডেমি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

শচিনের অ্যাকাডেমি!


প্রতিভা তুলে আনতে এগিয়ে এলেন স্বয়ং শচিন টেন্ডুলকার। এবার নতুন অ্যাকাডেমি গড়ছেন তিনি। কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া উদ্যোগ নিলেন মাস্টার ব্লাস্টার।

আপনার সন্তান কী ক্রিকেট নিয়ে উৎসাহী ? প্রতিভাবান? তা হলে আপনার সন্তানেরও শচিনের অ্যাকাডেমিতে ক্রিকেটপাঠ নেওয়ার সুযোগ আসতে পারে। প্রতিভা রয়েছে অথচ অর্থের অভাবে ক্রিকেট নিয়ে এগোতে পারছে না এমন ১০০ শিশুকে স্কলারশিপ দেবে শচিনের এই অ্যাকাডেমি। তাঁর এই নতুন অ্যাকাডেমির নাম টেন্ডুলকার-মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমি। ৯ থেকে ১৪ বছরের ছেলে-মেয়েরা এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে।

শচিন বলছিলেন, ''শুধু ভাল ক্রিকেটার তৈরি আমাদের উদ্দেশ্য নয়। ভাল বিশ্ব নাগরিক তৈরি করাও আমাদের লক্ষ্য।'' চলতি বছরের আগস্টে শচিনের এই ক্রিকেট অ্যাকাডেমি পথ চলা শুরু করবে। প্রথম শিবির হবে নর্থউডে মার্চেন্ট টলার্স স্কুলে। মুম্বাই ও লন্ডনে ক্যাম্পও হবে। শচিন বলছেন, ''আমাদের এই অ্যাকাডেমিতে ছেলেমেয়েরা সেরা ক্রিকেট প্রশিক্ষণ পাবে। এখানে সবাই মজা করে ক্রিকেটের পাঠ নেবে। ছেলেমেয়েদের সেরা সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমরা।''

No comments:

Post a Comment

Post Top Ad