চাঁদনী, পূর্ব মেদিনীপুর: স্বস্তিতে দিঘার মৎস্যজীবীরা। অবশেষে দিঘায় উঠল ২৫ টন ইলিশ।মরসুমের প্রথম বৃহস্পতিবার সর্বাধিক ইলিশ উঠল দিঘাতে।দামও বেশ নিয়ন্ত্রণে। ৩০০-৫০০ গ্রামের ইলিশ বিকোল ৩৫০-৪০০ টাকায়। আর তার চেয়ে বেশি ওজনের ইলিশ বিকোল ৫০০-৮০০ তে। আগামী দুয়েকদিনে আবহাওয়া ঠিক থাকলে ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী মৎস্যজীবী, লঞ্চ-ট্রলার মালিক, আড়ৎদার সকলেই। বর্ষার মরশুমে পাতে ইলিশ পড়ার সুযোগ হওয়ায় খুশি আপামর বাঙালিও।

No comments:
Post a Comment