‘কেদারনাথ’ ছবির পার্টিতে সাইফকন্যা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

‘কেদারনাথ’ ছবির পার্টিতে সাইফকন্যা





‘কেদারনাথ’ ছবি নিয়ে অনেক ঝামেলায় পড়েছিলেন পরিচালক অভিষেক কাপুর। প্রথমে প্রযোজক, এর পরে সাইফ আলির কন্যা সারা আলি খানের সঙ্গে বিরোধ। পরে অবশ্য শিডিউল নিয়ে সারা আলি খানের সঙ্গে অভিষেকের বিরোধ স্বয়ং সাইফ আলির হস্তক্ষেপে মিটমাট হয়েছে।

এনডিটিভির খবরে জানা গেল, ‘কেদারনাথ’ ছবিটির শুটিং শেষ করেছেন পরিচালক অভিষেক কাপুর। ছবিতে সারা আলি খানের বিপরীতে অভিনয় করবে অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে সারার। তাই কেদারনাথের শুটিং শেষ হওয়ায় দিল্লিতে এক পার্টিতে দেখা যায় ছবির সবাইকে। পার্টিতে সারাকে বেশ উচ্ছলই দেখা গেছে। ছবিটির সহ-অভিনেতা সুশান্ত ছাড়াও অভিনেতা অর্জুন রামপাল এসেছিলেন এই পার্টিতে। অভিষেক কাপুর এসেছিলেন স্ত্রী প্রজ্ঞাকে নিয়ে। ‘কেদারনাথ’ ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



রোহিত শেঠির ‘সিমবা’ ছবির শুটিংয়ে এখন ব্যস্ত আছেন সারা আলি খান। এটি তাঁর দ্বিতীয় ছবি। রণবীর সিংয়ের বিপরীতে থাকবেন সারা।

অন্যদিকে সুশান্ত সিং রাজপুত ‘পানি’, ‘তাকদুম’, ‘ড্রাইভ’সহ বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

No comments:

Post a Comment

Post Top Ad