দেহরক্ষীর ছেলেকে বলিউডে আনছেন সালমান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

দেহরক্ষীর ছেলেকে বলিউডে আনছেন সালমান





বলিউডের নতুনদের সুযোগ সৃষ্টিতে বরাবরই সালমান খানের নাম আসে আগে। সোনাক্ষি সিনহা, স্নেহা উল্লালসহ অনেকজনকেই বলিউডে প্রথম কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন সালমান। এবার ব্যক্তিগত দেহরক্ষী শেরার ছেলে টাইগারকে বলিউডে জায়গা করে দিতে যাচ্ছেন তিনি। শেরা সালমানকে প্রায় ৩০ বছর ধরে নিরাপত্তা দিয়ে আসছেন। শেরার জন্ম এক শিখ পরিবারে, তাঁর পারিবারিক নাম গুরমিত সিং জলি।

শেরার ছেলে টাইগারের জন্মের সময় তখন সালমান টাইগারকে কোলে নিয়ে বলেছিল, ‘এ একদিন নায়ক হবে, আমি তাকে নায়ক বানাব।’ শেরা মনে করেছিলেন তাঁর সদ্যজাত সন্তানকে দেখে সালমান উত্তেজনার মধ্যে এ কথা বলেছিলেন। কিন্তু টাইগারের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সালমান তার খোঁজ নিতে থাকেন। সম্প্রতি সালমান টাইগারের বলিউডে আসার ব্যাপারে কথা বলেন এবং শেরাকে আশ্বস্ত করেন যে তাঁর বোন অর্পিতা খানের স্বামী আয়ুশকে বলিউডে অভিষেক করার পর টাইগাররের বিষয়টা দেখবেন তিনি। বোন জামাই আয়ুশকে ‘লাভেরাত্রি’ নামে ছবি দিয়েই বলিউডে অভিষেক করাচ্ছেন সালমান। এরই মধ্যে ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে এবং এ বছরের ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।



বর্তমানে টাইগার বলিউডে আসার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে পরিচালক আলী আব্বাস জাফরকে সহায়তা করেছেন।

বলিউড হাঙ্গামার সূত্র থেকে আরো জানা যায়, সালমান একটি অ্যাকশন ছবি ও নতুন নায়িকাকে নিয়ে টাইগারকে বলিউডে অভিষেক করাতে চান। সালমান আশা করেন টাইগারকে বলিউড ভালোভাবেই গ্রহণ করবে।

No comments:

Post a Comment

Post Top Ad