কলেজ তোলাবাজির প্রতিবাদে SFI - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

কলেজ তোলাবাজির প্রতিবাদে SFI



জয়ন্ত সাহাঃ রাজ্য জুড়ে কলেজে কলেজে ভর্তির দুর্নীতির প্রতিবাদ সহ ফিস বৃদ্ধির প্রতিবাদে এসএফআই এর বিক্ষোভ মিছিল ৷ এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয় ৷ মিছিল শেষে মহকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয় ৷ এসএফআই জেলা নেতৃত্বের পক্ষ থেকে মৈনাখ ব্যানার্জী , অন্তরা ঘোষ বলে , পড়াশুনোর খরচ কমাও , জাত ধর্মের হিংসা কমাও এই শ্লোগানে আমাদের আন্দোলন চলছে ৷পঃবর্ধমান জেলার দুর্গাপুর গভঃ কলেজ থেকে চিত্তরঞ্জন কলেজ সব জায়গাতেই ছাত্র -ছাত্রীদের ভর্তিকে কেন্দ্র করে দুর্নিতি চলছে ৷এমনকি অনার্স কোর্সে ভর্তি হতে ৩০-৪০হাজার টাকা সেল চলছে৷ তবুও প্রশাসন চুপ করে আছে ৷ এবিষয়ে মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি দেওয়া হচ্ছে ৷ তবে এতে কাজ না হলে, আগামীদিনে জেলা শাসক ও শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা হবে ৷

No comments:

Post a Comment

Post Top Ad