এ তো সেম টু সেম শাহরুখ দেখতে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 July 2018

এ তো সেম টু সেম শাহরুখ দেখতে!


আকাশ আম্বানি ও শ্লোক মেহেতার বাগদানের অনুষ্ঠান বলে কথা, আর সেখানে বলিউড বাদশা থাকবেন না তা কি হয়? আকাশ ও শ্লোকের বাগদানের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের রোশনাই যেন আরও কিছুটা বেড়ে গেল শাহরুখ ও তার পরিবারের উপস্থিতিতে।

এনগেজমেন্ট পার্টিতে পরিচিতদের সঙ্গে শাহরুখ ব্যস্ত হয়ে যেতেই বেশিরভাগ সময় ছেলে আরিয়ানের সঙ্গেই থাকতে দেখা গেল গৌরীকে। ছেলে আরিয়ানও যে মাকে বেশ চোখে চোখে রাখছিলেন তা বেশ বোঝা গেল। মাকে নিয়ে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজও দিলেন আরিয়ান। এদিন ছেলের সঙ্গে বেশ খুশি দেখাল বলিউডে ফার্স্ট লেডিকেও।এদিন গৌরীর পাশে আরিয়ানকে দেখে একঝটকায় শাহরুখ বলেই ভুল করলেন অনেকে। ভুল ভাঙলে অনেকে বলেই বসলেন আরিয়ান যেন অবিকল শাহরুখ। অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল নীল রঙের শেরওয়ানি ও সাদা পায়জামা। আর আরিয়ান পরেছিলেন নীল রঙের স্যুট। তাঁদের পাশে রুপোলি রঙের শাড়িতে বেশ গর্জিয়াস দেখাচ্ছিল বলিউডের ফার্স্ট লেডি গৌরীকে।

No comments:

Post a Comment

Post Top Ad