‘বাহুবলী টু’র প্রথম তিনদিনের আয়ের রেকর্ড ভেঙ্গে দিয়েছে সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘সঞ্জু’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, শুক্রবার মুক্তি পাওয়ার পর প্রথম তিন দিনে ছবিটি আয় করেছে ১২০ দশমিক শূন্য ৬ কোটি রুপি। এর মধ্যে প্রথম দিন শুক্রবার ৩৪ দশমিক ৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিন শনিবার ৩৮ দশমিক ৬০ কোটি রুপি আর তৃতীয় দিন রোববার ৪৬ দশমিক ৭১ কোটি রুপি আয় হয়েছে। এর আগে সাপ্তাহিক ছুটির দিন রোববারে আর কোনো ছবি এতটা আয় করতে পারেনি।গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুমার হিরানী পরিচালিত ছবিটি। মুক্তির পরপরই দর্শকের প্রশংসার পাশাপাশি বক্সঅফিসে তোলপাড় সৃষ্টি করেছে ‘সঞ্জু’।

No comments:
Post a Comment