সঞ্জয় লীলা বানসালির আলোচিত ‘পদ্মাবত’ ছবির বিপুল সাফল্যের পর দীপিকা পাড়ুকোন এখন সময় নিচ্ছেন নতুন সিনেমা হাতে নেওয়ার। যেনতেন কাহিনির সিনেমায় অভিনয় না করে চাহিদাসম্পন্ন চরিত্র বাছাই করতেই ব্যস্ত নায়িকা। এই মুহূর্তে তার হাতে রয়েছে বিশাল ভরদ্বাজের ছবি, যাতে তার অভিনয় করার কথা রয়েছে ইরফান খানের সঙ্গে। ইরফান সুস্থ হলেই কাজ শুরু হবে। এর মধ্যেই জানা গেলো, একটি ছবির রিমেকে শ্রীদেবীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই দীপিকাকে শ্রীদেবীর সেই সুপারহিট ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি।
চার দশক আগে নির্মিত ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী। পুনর্নির্মিত হলে বহু আগের ছবিটিতে প্রয়াত নায়িকার জায়গা করে নেবেন দীপিকা।
একটি সূত্রকে উদ্ধৃত করে ডিএনএর প্রতিবেদনে বলা হয়, ‘শ্রীদেবী অভিনীত ছবিটি প্রযোজনা করেছিলেন দক্ষিণের এক প্রযোজক। কিন্তু পরিচালনা করেছিলেন বলিউডের নির্মাতা। এই মুহূর্তে ছবির স্বত্ব নিয়ে আলোচনা চলছে এবং রিমেকে দীপিকা অভিনয় করবেন-এমন কথাই শোনা যাচ্ছে। এই বিষয়টি প্রকাশ্যে তেমন আলোচিত না হলেও অভিনয় প্রসঙ্গে দীপিকা অবগত আছেন।’

No comments:
Post a Comment