শুরু নতুন ইন্টারসিটি এক্সপ্রেস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

শুরু নতুন ইন্টারসিটি এক্সপ্রেস



যাত্রা শুরু হল নতুন ইন্টারসিটি এক্সপ্রেসের। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল স্টেশনে চালু হল নতুন আসানসোল-শিয়ালদহগামী ইন্টারসিটি এক্সপ্রেস। আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র সবুজপতাকা দেখিয়ে নতুন সাজে সজ্জিত ইন্টারসিটি ট্রেনের উদ্বোধন করলেন।


জানা গেছে, কয়েকমাস আগে প্রশান্তকুমার মিশ্র নিজে ইন্টারসিটি এক্সপ্রেসে ভ্রমণ করেছিলেন। তখনই তাঁর চোখে পড়েছিল কোচগুলির বেহাল দশা। দেখতে পেয়েছিলেন কোথাও সিট ছেঁড়া, কোথাও ফাটা। কোথাও আবার লাইট জ্বলে না, কোথাও ফ্যান অর্ধেক হয়ে গেছে। শৌচাগারগুলির অবস্থা এত খারাপ যে সেগুলিতে ঢোকা যায় না।ডিআরএম-কে সামনে পেয়ে অভিযোগ জানাতে থাকে যাত্রীরা। তাদের দাবি ছিল, ইন্টারসিটির যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানো হোক। এরপর প্রশান্তকুমারের উদ্যোগেই নতুন করে সাজানো হয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস। কাল চালু হবে সেই নতুন ট্রেন।


নতুন ট্রেনে লাগানো হয়েছে এলইডি আলো, নতুন পাখা। দূরপাল্লার ট্রেনগুলির প্রিমিয়াম ক্লাসের যাত্রীবাহী ট্রেনগুলির মতো করে দেওয়া হয়েছে সিটগুলি। নিচে পাতা হয়েছে ম্যাট। ট্রেনে আধুনিক এবং বায়ো টয়লেট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ট্রেনের কোচে সৃজনশীলতা বাড়াতে আসানসোলের প্রাচীন দ্রষ্টব্য স্থানগুলির ছবি দিয়ে সাজানো হয়েছে। সেই ছবিতে আসানসোল রেল ডিভিশনের বহু প্রাচীন নিদর্শন, রেল ইঞ্জিনও উঠে এসেছে। ডিআরএম প্রশান্তকুমার মিশ্র জানিয়েছেন, আগামীদিনে আরও অনেক ট্রেনকেই এইভাবে সাজিয়ে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad