হোমের মেয়েকে বিয়ে...!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

হোমের মেয়েকে বিয়ে...!!




হোমের আবাসিক মেয়েকে বিয়ে করে নজির সৃষ্টি করলেন আসানসোলের যুবক চিন্ময মুখার্জী। পেশায় আইটিসি সংস্তার কর্মী চিন্ময় রবিবার রাতে বিয়ে করলেন আসানসোলের ইসমাইলের সশ্বক্তি হোমের মেয়ে লক্ষ্মীকে। নতুন জীবন পেল লক্ষ্মী। যা স্বপ্নের মতই।
বর্ধমান হোম থেকে বছর তিনেক আগে লক্ষ্মী সাউ এসেছিলেন আসানসোলের এই হোমে। বাবা মা নেই অনাথ এই মেয়েটি কোনদিন ভাবেনি তার সিঁথিতেও সিঁদুর উঠবে। আসানসোলের যুবক আইটিসির মার্কেটিং কর্মী চিন্ময় ভেবে নিয়েছিল হোমের মেয়েকেই বিয়ে করবে সে। সেইমত বন্ধুকে দিয়ে স্বশক্তি হোমে প্রস্তাব পাঠায়। হোম কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানে চিন্ময় সুপাত্র। সেইমত বিয়ের ঠিক হয়। রবিবার রাতে লক্ষ্মী ও চিন্ময়ের দুইহাত এক হল। লক্ষ্মী জানায় স্বপ্নের মত লাগছে। চিন্ময় জানালেন অন্যরাও এভাবে এগিয়ে আসুন।এই শুভবিবাহ আর এই উপলক্ষে যেন চাঁদের হাট। এসেছিলেন বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। আসানসোলের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানাতে ছুটে এসেছিল। গান কবিতা নৃত্যের ছন্দে মেতে উঠল লক্ষ্মী আর চিন্ময়ের বিয়ের আসর।

No comments:

Post a Comment

Post Top Ad