মালবাজারে ফ্লাই ওভারের কাজ বন্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

মালবাজারে ফ্লাই ওভারের কাজ বন্ধ



 মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতু কাজ থেকে রেল লাইনের ওপর দিয়ে ফ্লাই ওভার তৈরি করছে জাতীয় সড়ক কতৃপক্ষ। ৬০ কোটি টাকা ব্যায়ে প্রায় দেড় কিলোমিটার লম্বা এই ফ্লাই ওভার তৈরি করতে প্রথম থেকেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। তবে সব সমস্যা মিটিয়ে গত ১০ দিন হল কাজ শুরু করেছে ।

কাজ ঠিক ঠাক হচ্ছিল কিন্তু বৃহস্পতিবার থেকে আবার থমকে গেল কাজ। এলাকার কিছু যুবক বলেন, যখন এই ফ্লাই ওভারের কাজ হবে তখন এই সংস্থা জানিয়েছিল আমাদের কাছ থেকে বালি, সিমেন্ট, বোল্ডার নেবে কিন্তু এখন তারা গড়িমসি করছে। আমরা বলেছি আমাদের কাছ থেকে নিতে কিন্তু সংস্থা ন্যায্য দাম দিবে না বলে জানিয়েছে। তাই আমরা চেল ঘাট থেকে বালি, সিমেন্ট, বোল্ডার নিতে আপত্তি জানিয়েছি।  এতেই সংস্থা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি রয়েল্টি দিয়ে তারা মাল নিক নদী থেকে তাতে আমাদের সুবিধা হবে।

ঠিকাদার সংস্থার ম্যানেজার সন্দিব দুবে জানিয়েছেন, একটা সমস্যা হচ্ছিল, এলাকার যুবকেরা চাইছিল তাদের গাড়িতে মালপত্র ফেলাতে। তাদের সাথে কথা বলছি। সম্বত সমস্যা মিটে যাবে। 

মাঝে মধ্যেই এই ভাবে কাজ বন্ধ আবার চালু নিয়ে ক্ষোভ বারছে স্থানিয় মানুষদের মধ্যে।

No comments:

Post a Comment

Post Top Ad