কলেজে ছাত্র সংঘর্ষে গুরুতর আহত তিন ৷ ঘটনাটি আসানসোল বি বি কলেজে৷ মঙ্গলবার এ বি ভিপি'র তিন ছাত্র সদস্য সোমনাথ মুখার্জী, ভিকি বর্মন ও সাব্বির হুসেন তাদের সর্ব - ভারতীয় "সেলফি উইথ ক্যাম্পাস " কর্মসূচীতে " বিবি কলেজে উপস্থিত হলে টিএমসিপির ছেলেরা তাদের ছাত্র সংসদের অফিসে ঢুকিয়ে মারধর করে বলে অভিযোগ। এবিষয়ে এবিভিপির পক্ষ থেকে আসানসোল দঃ থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন ৷ এ বিষয়ে আহত তিনজন টিএমসিপির তিন ছাত্র সুরেশ সিং , অভিনব মুখার্জী ও তিলক সাঁধুর ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷ যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

No comments:
Post a Comment