যুবকের হুমকিতে আত্মঘাতী ছাত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 July 2018

যুবকের হুমকিতে আত্মঘাতী ছাত্রী


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: প্রতিবেশী এক যুবককের হুমকিতে আত্মঘাতী এক ছাত্রী। ঠিক এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বেলে দুর্গানগর অঞ্চলে বইচবাটি গ্রামে ।মৃতা ছাত্রীর নাম অর্পিতা হালদার। জানা গিয়েছে, স্থানীয় স্কুলে মাধ্যমিক পাশ করার পর জামাতলা হাই স্কুলে একাদশ শ্রেণির ছাত্রী।


মৃতার বাবা উত্তম হালদারের অভিযোগ, গত এক বছর যাবৎ পাড়ার ৩ যুবক এক বছর ধরে নানা রকম ভাবে উত্তেজিত করত। সম্প্রতি মেয়ের বিয়ের জন্য এক পাত্রের সাথে কথা বাততা বলতে প্রতিবেশী যুবক রাজু মণ্ডল বিষয়টি জানতে পারে। অর্পিতাকে ফোন করে হুমকি দেয় যে সে যদি অন্য কোনও ছেলেকে বিয়ে করে তাহলে দুজনকে গুলি করে দেবে। অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত রাজু মণ্ডলকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad