ভালোবেসে রাজকে কি নামে ডাকে শুভশ্রী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

ভালোবেসে রাজকে কি নামে ডাকে শুভশ্রী?




যুক্তরাষ্ট্র ট্রিপের অ্যালবাম থেকে বহু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নবদম্পতি কলকাতার বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ও জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের পর হানিমুনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, লাস ভেগাস চষে বেরিয়েছেন তারা। সেখান থেকেই জানা গেল, রাজকে ভালোবেসে কোন নামে ডাকেন শুভশ্রী?
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, হানিমুনে ঘুরে এসে একেবারে ভোল বদলে ফেলেছেন রাজ। দাড়ি-গোঁফ কামিয়ে ক্লিন-শেভড লুকেও মুগ্ধ করেছেন স্ত্রীকে। কালো টি-শার্ট, নীল টুপি, আর এভিয়েটর সানগ্লাসে হিপস্টার লুকে ফটোশ্যুটও করে ফেলেছেন তিনি।
তবে কোনো প্রফেশনাল ফোটোগ্রাফার নয়, ছবি তুলে দিয়েছেন তার গিন্নি শুভশ্রীই। তার পরে সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। সেই ছবির ক্যাপশন থেকেই বেরিয়ে পড়েছে রাজের আদরের ডাক নাম— মামমা।
শুভশ্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মামমার ফোটোশ্যুট। যদিও ওর এটা পছন্দ হয়নি।’ তবে রাজ শুভশ্রীকে আদর করে কোন ডাকনামে ডাকেন তা এখনও জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad