বিয়ের আগেই ‌‌‌‌গর্ভবতী প্রিয়াঙ্কা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 July 2018

বিয়ের আগেই ‌‌‌‌গর্ভবতী প্রিয়াঙ্কা!


প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারই আলাদা। ‘দেশি গার্ল’ এখন পাক্কা বিদেশিনী। লিভ ইন করছেন মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে। বয়ফ্রেন্ড আবার তার থেকে ১০ বছরের বেশি ছোট! যদিও বয়স দু’জনের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি। 

ই তো কিছুদিন আগে বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এ দেশে ঘুরে গেলেন পিগি চপস। মা মধু চোপড়া আর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিককে পরিচয় করিয়ে দিয়েছেন। এমনকী মুকেশ আম্বানির ছেলের প্রি–এনগেজমেন্ট পার্টিতেও প্রিয়াঙ্কাকে দেখা গেছে নিকের হাতে হাত রাখা অবস্থাতেই।
প্রিয়াঙ্কা নিজেও হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে মোলাকাত সেরেছেন নিকের ‘তুতো’ বোনের বিয়েতে। এসব নিয়ে এতটাই ব্যস্ত যে বেশ কিছুদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি তাকে। এবার আচমকাই শোনা যাচ্ছে, তিনি নাকি ‘মা’ হতে চলেছেন। তাহলে কি সেই জন্যই তড়িঘড়ি নিককে নিয়ে এসেছিলেন নিজের মায়ের কাছে? তাই কি সারাক্ষণ লেপ্টে আছেন নিকের সঙ্গে?
টিনসেল টাউন কিন্তু শোনাচ্ছে অন্য খবর। আপনারা যা ভাবছেন তা একেবারেই নয়। খবর, বাঙালি পরিচালক সোনালি বসু ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নামে একটি ছবি বানাতে চলেছেন। সেখানে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
আরও জানা গেছে, ছবিটি আইশা চৌধুরী নামে একজন তরুণ মোটিভেশনাল স্পিকারের জীবনের ওপর নির্মিত। যে একটি বিরল ব্যাধি নিয়ে বেড়ে উঠেছে। এই চরিত্রে অভিনয় করবেন জায়রা ওয়াসিম। আর প্রিয়াঙ্কাকে দেখা যাবে জায়রার মায়ের ভূমিকায়। এছাড়া, ছবিটিতে অভিনয় করবেন ফারহান আখতারও। অর্থাৎ রিয়েল নয় রিল লাইফে ‘মা’ হচ্ছেন ‘কোয়ানটিকো গার্ল’।
গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা একটি পোস্টে পর্দায় ‘মা’ হচ্ছেন, সেই খবর নিশ্চিত করেছেন। তিনি স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে তার নীচে ক্যাপশন লিখেছেন, শুরু হল নতুন হিন্দি সিনেমার প্রস্তুতি।

No comments:

Post a Comment

Post Top Ad