প্রেমিকার ব্ল্যাকমেলের শিকার নিরুপায় প্রেমিক!আত্মঘাতী বয়ফ্রেন্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

প্রেমিকার ব্ল্যাকমেলের শিকার নিরুপায় প্রেমিক!আত্মঘাতী বয়ফ্রেন্ড


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গোপনে শারীরিক সম্পর্কের ভিডিও প্রেমিকার ৷ সেই ভিডিও দেখিয়ে প্রেমিককে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার অভিযোগ ৷ টাকা দিতে না চাইলে পুলিশে ধর্ষনের অভিযোগ দায়েরর হুমকি ৷ শুধু তাই নয় টাকা না দিলে ছেলেটির নামে নানারকম পোস্ট করা হত সোশাল মিডিযায় ৷ তারপরেও কথা না শুনলে বাড়ির লোকজন নিয়ে এসে মারধোর করার অভিযোগ ৷ ক্রমাগত এই মানসিক চাপ সহ্য করতে না পেরে ১৯শে জুলাই হৄদয়পুর ষ্টেশনের কাছে ট্রেনের সামনে লাইনে ঝাঁপ সোনারপুর থানা এলাকার দোলতলার বাসিন্দা ২১ বছরের যুবক সৌরভ ঘোষের ৷  হৃদয়পুর ষ্টেশন থেকে এক ব্যাক্তি তাকে প্রথমে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করেন ৷ পরিবারের লোক খবর পেয়ে গিয়ে সেখান থেকে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারী (পিয়ারলেস) হাসপাতালে নিয়ে আসা হয় তাকে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ সোনারপুরের বুড়ি বটতলার বাসিন্দা পুজা দাস নামে এক তরুণীর সাথে বছর খানেক আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় সৌরভের ৷ সৌরভের বাড়ির কাছেই ছিল তরুণীর মামার বাড়ি ৷ মাঝেমধ্যেই সেখানে এসে থাকত সে ৷ সেইসুত্রেই তাদের প্রথমে পরিচয় ও পরে ঘনিষ্ঠতা ৷ কিন্তু লাস্ট কয়েকমাস ধরে তাদের সম্পর্কের অবনতি ঘটে ৷ সৌরভ কলেজস্ট্রিট এলাকায় একটি বই এর দোকানে কাজ করত ৷ সেখান থেকে সে যা উপার্জন করত তার থেকে প্রেমিকার চাহিদা মেটানো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল না৷ তরুণীর সাথে দুরত্ব তৈরি করতেই দুজনের মধ্যে সমস্যা বাড়তে শুরু করে ৷ দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনও তৈরি হয় ৷ বারংবার একই অশান্তি ও পরিবারের লোকজনদের অপমানিত হতে দেখেই এই পথ বেছে নেয় সৌরভ ৷ আত্মহত্যা করার আগে সে তার বক্তব্যও রেকর্ড করে গিয়েছে ৷ এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দা্যের সৌরভের পরিবারের ৷ পুজা দাস ছাড়াও তার বাবা, মা, দাদা, বৌদি এবং মামা ও মামীর নামে অভিযোগ ৷ তদন্তে সোনারপুর থানার পুলিশ ৷ তবে পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগীতার অভিযোগ পরিবারের ৷

No comments:

Post a Comment

Post Top Ad