মৃন্ময় নস্কর, ক্যানিং: মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার দাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা রানী নস্করের বাড়ির সামনে গুরুপদ নস্কর ও তার লোকজন গালিগালাজ করছিল ।সেই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি শম্ভু নস্কর ও তার লোকজন প্রতিবাদ করলে গুরুপদ নস্কর তার লোকজন শাবল, রড ও বন্দুক দিয়ে মারধোর করে বলে অভিযোগ । তারা গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে যুব তৃণমূল কর্মী গুরু পদ নস্করের অভিযোগ, 'আমরা যুব তৃনমূল করি বলে শম্ভু নস্কর ও তার লোকজন আমাদের তিন জনকে শাবল,রড ও বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে' ।আহত তিন যুব কর্মী এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় চাপা উত্তেজনা ।গোটা ঘটনার তদন্তে ক্যানিং থানার পুলিশ ।

No comments:
Post a Comment